১২ ফেব্রুয়ারি ২০১৬ - ১৪:২৫
আয়লানের মৃত্যুর ঘটনায় দুজনের বিচার শুরু

প্রত্যাশী পরিবারের সঙ্গে সাগর পাড়ি দিতে গিয়ে গত বছর ডুবে মারা যায় সিরিয়ার শিশু আয়লান কুর্দি।

আবনা ডেস্ক: প্রত্যাশী পরিবারের সঙ্গে সাগর পাড়ি দিতে গিয়ে গত বছর ডুবে মারা যায় সিরিয়ার শিশু আয়লান কুর্দি। সৈকতে পড়ে থাকা তার নিথর দেহের ছবি বিশ্ব মানবতাকে বড় একটা ধাক্কা দিয়েছিল। আয়লানের এমন মৃত্যুর ঘটনায় দুই পাচারকারীকে বিচারের মুখোমুখি করা হয়েছে।
ব্রিটিশ দৈনিক দ্য ইন্ডিপেনডেন্ট অনলাইনের খবরে বলা হয়, আয়লান কুর্দির মৃত্যুর ঘটনায় অভিযুক্ত দুই পাচারকারীর বিচার আজ বৃহস্পতিবার তুরস্কে শুরু হয়েছে। পাচারের অভিযোগ ওঠা দুই ব্যক্তিই সিরিয়ার নাগরিক। দোষী প্রমাণিত হলে মানব পাচার ও হত্যার দায়ে তাঁদের সর্বোচ্চ ৩৫ বছরের কারাদণ্ড হতে পারে।
অভিযুক্ত দুই ব্যক্তি হলেন মুয়াফাকা আলাবাস ও আসেম আলফ্রাহাদ। আয়লানসহ পাঁচজনের ‘অবহেলার কারণে’ মৃত্যুর ঘটনায় তাঁদের দুজনের বিচার হবে।
মা-বাবার সঙ্গে গ্রিসে পাড়ি জমাতে গিয়ে সাগরে ডুবে মারা যায় তিন বছরের শিশু আয়লান। তার মরদেহের ছবি গণমাধ্যমে প্রকাশিত হলে বিশ্বব্যাপী গণমানুষের হৃদয় নাড়া দেয়। সৃষ্টি হয় তুমুল আলোড়ন।
সিরিয়ায় গৃহযুদ্ধের কারণে আয়লানের বাবা আবদুল্লাহ কুর্দি, তার মা ও আয়লানের আরেক ভাইকে সঙ্গে নিয়ে নিয়ে তুরস্কে যান। তুরস্ক থেকে নৌকায় করে গ্রিসের উদ্দেশে রওনা হয়। কিন্তু সাগরে নৌকা ডুবে গেলে বাবা আবদুল্লাহ ছাড়া বাকি তিনজন মারা যায়।#